নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
Manual7 Ad Code
মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত দল। লাশ ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল। খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে, আমরা কেন হব?
হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।
রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটাই একটি দলের জন্য ভালো হবে।
Manual8 Ad Code
এ সময় ইউপিতে সংঘর্ষ ও হানাহানী দুঃখজনক জানিয়ে তিনি বলেন, হানাহানী বন্ধে ইসি ও বাহিনীগুলো কাজ করবে।
Manual6 Ad Code
