গাংনীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

গাংনী (মেহেরপর):

Manual5 Ad Code

মেহেরপুরের গাংনীতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে ক্রীড়া, নৃত্য, শিক্ষা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য-শিক্ষা , চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গন ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নবীরউদ্দীন, বিআরডিবি চেয়ারম্যান আলী আজগর, ইউআরসি রবিউল ইসলাম।এসময় শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীনসহ সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এবং সহকারী শিক্ষক-শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, নবাগত উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন ।
সারাদিনব্যপি অনুষ্ঠান পরিচালনায় বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২০অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল-হামদ-নাত, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লীগীতি, লোকগীতি,নৃত্য, ছড়া ও আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ,চিত্রাংকন, খেলা ধূলা ইত্যাদি।
প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম,মটমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আখতার বিউটি, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,টিভি শিল্পী লাবনী সাহা ।
এসময় প্রতিযোগিদের হারমোনিয়াম ও ডুগি-তবলায় সহযোগিতায় ছিলেন, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর সহকারী প্রশিক্ষক, সেলিম রেজা, হুমায়ূন কবীর সুমন, বাবু সুকেশ চন্দ্র বিঃ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিব,সদরুল আলম, সামসুজ্জোহা, ফয়সল বিন হাসান, শাহজাহান রেজা, সহ গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ।
সকল ইভেন্টে ১ম স্থান অধিকারী বিজয়ী প্রতিযোগিরা জেলা পর্যায়ে আগামী (১১জানুঃ)অংশগ্রহন করার সুযোগ পাবে।পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ খালেক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code