গাংনীতে টিসিবি’র ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু।

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী (মেহেরপুর):
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে টিসিবি’র মাধ্যমে ৪৫টাকা দরে পেঁয়াজ বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করা হয়। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারী ভাবে এই স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ।

Manual2 Ad Code

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসারের চাহিদানুযায়ী জেলা প্রশাসক মহোদয় গাংনীতে স্বল্প মূল্যে বিক্রির জন্য ৬ মে.টন পেঁয়াজ বরাদ্দ দিয়েছেন।উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, প্রয়োজনে আরও বেশীপরিমান পেঁয়াজ সরবরাহ করা হবে।ইতোমধ্যে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।প্রত্যেককে ২ কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। সকল শ্রেণি পেশার মানুষ (মহিলাসহ) সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করে।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইয়ানুর রহমান, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, গাংনী পৌর আ,লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code