গাজায় ত্রাণকর্মী নিহত: দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: গাজা ভূখণ্ডে ড্রোন হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরাইল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরাইলের সামরিক বাহিনী। বরখাস্ত হওয়া দুই সেনা কর্মকর্তা হলেন ইসরাইলের সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ব্রিগেড চিফ অব স্টাফ এবং অন্যজন মেজর পদমর্যাদার ব্রিগেড ফায়ার সাপোর্ট অফিসার।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুজনকে বরখাস্তের পাশাপাশি ড্রোন হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করা হয়েছে। তাদের মধ্যে ইসরাইলের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানও রয়েছেন।

Manual8 Ad Code

গত সোমবার (১ এপ্রিল) গাজার মধ্যাঞ্চলের দেইর আল–বালা এলাকায় ইসরাইলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। যাদের মধ্যে তিনজন ব্রিটিশ, একজন ফিলিস্তিনি, একজন অস্ট্রেলিয়া, একজন পোল্যান্ডের ও একজন যুক্তরাষ্ট্র–কানাডার দ্বৈত নাগরিক।

Manual1 Ad Code

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, সোমবার মধ্যরাতে ডব্লিউসিকের তিনটি গাড়ি নিশানা করে ভুলবশত ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব গাড়িতে হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছেন, এমন ধারণা করে এ হামলা চালানো হয়। তবে এ ক্ষেত্রে যেসব বিধি মানার কথা তা মানা হয়নি। বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ত্রাণকর্মীদের বহনকারী গাড়িতে এ হামলা ছিল একটি মারাত্মক ভুল। ভুলভাবে পরিচয় শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গাফিলতি ও আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) না মেনে এ হামলা করা হয়।

Manual7 Ad Code

ত্রাণকর্মী নিহতের এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। নেতানিয়াহুকে বাইডেন সতর্ক করে বলেছেন, বেসামরিক লোকজনের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে ইসরাইলকে অস্ত্র ও সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, ইসরাইলের তদন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ইসরাইল কী পদক্ষেপ নিয়েছিল, সেটাও ভালোভাবে খতিয়ে দেখা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code