গাজীপুরে নির্মিত সিনেমার বৈশ্বিক যাত্রা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: এর আগে টঙ্গীর ‘আদিম’ পৌঁছেছিলো রাশিয়া হয়ে যুক্তরাষ্ট্রে। এবার খবর এলো গাজীপুরে নির্মিত ‘আম-কাঁঠালের ছুটি’-ও শুরু করছে তেমনই এক বৈশ্বিক যাত্রা! প্রথমটির নির্মাতা যুবরাজ শামীম হলেও এবারের ছবিটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান। তবে যোগসূত্র রয়েছে দুই নির্মাতার মধ্যে। প্রথম ছবির কর্তা নতুন ছবিটির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন!

Manual2 Ad Code

সেই সূত্রে যুবরাজ জানান, আগামী ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসরে অংশ নিচ্ছে তাদের শিশুতোষ ছবি ‘আম-কাঁঠালের ছুটি’। শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে গাজীপুরের হারবাইদ সংলগ্ন প্রায় পঁচিশ-ত্রিশ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা লোকেশনে ধারণ করা হয়েছে এই ছবিটি। যা শেষ করতে সংশ্লিষ্টদের সময় লেগেছে প্রায় ৭ বছর!

Manual4 Ad Code

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, জগজা উৎসবের এশিয়ান পারস্পেক্টিভ বিভাগ থেকে অফিসিয়াল সিলেকশন পেয়েছে তার ‘আম-কাঁঠালের ছুটি’। এশিয়া মহাদেশের প্রতিষ্ঠিত এবং উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে এই আয়োজনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code