গাপটিলের কণ্ঠে টাইগার বোলারদের প্রশংসা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

 

মন্থর উইকেটে টাইগার বোলারদের পারফর্মেন্স মুগ্ধ করেছে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। বিশেষ করে প্রথম দশ ওভারে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি।

Manual6 Ad Code

তুলনামূলক কম রান ডিফেন্ড করতে গিয়ে প্রথম দশ ওভারে মাত্র ৪২ রান দিয়েছিল টাইগাররা। তখন পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা পাঁচ ওভারে দেন ১৮, মুস্তাফিজুর রহমান তিন ওভারে ১৩ ও মোহাম্মদ সাইফুদ্দিন দেন দুই ওভারে ১১ রান।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে গাপটিল জানালেন, ঐ সময়টায় রান করাটাও কষ্টসাধ্য ছিল দুই কিউই ওপেনারের।

Manual5 Ad Code

‘প্রথম দশ ওভারে বাংলাদেশ দারুণ বল করেছে। তাঁরা আমাদের বাজে বল দেয়নি তেমন। আমাদের রান পেতে কষ্ট হয়েছে তখন। আমি আর হেনরি স্ট্রাইক বদল করছিলাম বারবার যা আমাদের জুটি গড়তে সহায়তা করেছে।’

Manual1 Ad Code

ধীরগতির উইকেটে পরে অবশ্য হেনরি নিকলসের সাথে ১০৩ রানের জুটি গড়েন গাপটিল। এছাড়া শুরুর দিকে উইকেট না হারানোই কিউইদের মূল লক্ষ্য ছিল বলে নিশ্চিত করেছেন ম্যাচে অসাধারণ সেঞ্চুরি হাঁকানো গাপটিল।

Manual8 Ad Code

‘আজকে আসলে মারকুটে খেলার মতো উইকেট ছিল না। উইকেট মন্থর ছিল আর আমাদের রান করতে পরিশ্রম করতে হয়েছে। প্রথম দশ ওভারে উইকেট না হারিয়ে আমরা আগাতে চেয়েছিলাম, এরপরে জুটি গড়ে ম্যাচ বের করার চেষ্টায় ছিলাম।’ ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code