গুগলের নতুন স্কিন টোন স্কেলের অর্থ কি?

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমকে আরও উন্নত করতে নতুন কিছু স্কিন টোন স্কেল উন্মোচন করেছে গুগল। মঙ্ক নামের এই স্কিন টোন স্কেলে রয়েছে মোট ১০টি টোন। নামটি এসেছে হার্ভার্ডের প্রফেসর ড. এলিস মঙ্কের নাম থেকে। গুগল জানায়, এগুলো পুরোনো যে স্কিন টোন স্কেলের প্রতিস্থাপন সেগুলো মূলত ছিল অনেকটা বিবর্ণ স্কিনের মতো। তারা দাবি করে এটি সার্চ এবং ফটোস এর মতো পণ্যগুলির মানকে আরও উন্নত করবে। এটি মূলত কৃত্তিম বুদ্ধিমত্তার একটি মেশিন লার্নিং পদ্ধতি। এর মাধ্যমে অনেকগুলো প্রযুক্তিকে ব্যবহার করা হয়। যেমন ক্যামেরা দিয়ে ফেস আনলক করার প্রযুক্তিতে ফেস রিকগনিশনের জন্য অথবা স্বয়ংক্রীয়ভাবে বিভিন্ন ছবিকে ক্যাটাগরিতে ভাগ করার জন্য।

Manual3 Ad Code

কিন্তু এগুলোকে ব্যবহার করার আগে মেশিনকে আগে এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হয়। আর এই শেখার কাজে ব্যবহার করা হয় স্কিন স্কেল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো, ফিটজপ্যাট্রিক স্কেল। এটি প্রথম তৈরি করা হয় ১৯৭৫ সালে। বিভিন্ন স্কিনকে অতি বেগুনি আলোয় বিভিন্ন ভাগে ভাগ করার জন্য এটি ব্যবহার করা হতো। এখানে মোট ৬ প্রকার টোন ছিল। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন এই প্রযুক্তি ব্যবহার করা মানুষের ছবিকে বিভিন্ন ক্যাটারিতে ভাগ করার কাজ করে থাকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code