গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৯টি কম্পিউটার চুরি ও তার মধ্য থেকে ৩৪ টি উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ।

Manual2 Ad Code

রোববার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান এই প্রেস ব্রিফিং-এ বলেন, তারা এ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৭ জনকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। তাছাড়া যারা এঘটনার পিছনে কাজ করেছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রেস ব্রিফিংকালে পুলিশের উর্ধতন কর্মকর্তাগন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এর আগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বশেমুরবিপ্রবি লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মাসরুল ইসলাম পনি শরীফ, কুমিল্লার দুলাল মিয়া, ময়মনসিংহের হুমায়ুন কবির, গোপালগঞ্জের আঃ রহমান সৌরভ শেখ, নাইম উদ্দিন, হাসিবুর রহমান ওরফে শান্ত ওরফে কাকন, মাদারীপুরের নাজমুল হাসান। এরা গতকাল শনিবার (১৫ আগষ্ট) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিকের জানালা ভেঙে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১০আগষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. প্রফেসর নূরউদ্দিন আহমেদ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। গোপালগঞ্জ সদর থানার মামলা নং -২০।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code