গৌরীপুর চাল আত্মস্বাতকৃত জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজির চাল আত্মস্বাতের প্রতিবাদে রোববার (৩১মে) কার্ডধারী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে ৪বছরের আত্মস্বাতকৃত চাল উপকারভোগীদের ফেরত প্রদান, জড়িতদের শাস্তি প্রদান, ইউনিয়নের গাগলা মোড়ের বাজারে ডিলারের দোকান চালুকরণ ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়। সমাবেশে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন বলেন, ৪বছরে একজন কার্ডধারীর ৬শ কেজি চাল আত্মস্বাত করা হয়েছে। এ হিসেবে ২৭৯জন উপকারভোগীর ১৬৭.৪ টন চাল আত্মস্বাত করা হয়েছে। কার্ডধারীদের ক্ষতিপূরণসহ সেই চাল ডিলারদের ফেরত দিতে হবে। শুধু বরখাস্ত নয়, জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ একলাস উদ্দিন, ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান খান সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার আন্দোলনকারীদের জানান, গাগলা মোড়ের বাজারে ডিলার সোমবার থেকে চাল বিতরণ শুরু করবে। কার্ডধারীদের হাতে কার্ড দিতে প্রশাসন গোলাপী রঙের নতুন কার্ড দেয় হয়েছে। চাল আত্মাসাতের ঘটনায় রুমন মিয়া নামে একজন ডিলারকে বরখাস্ত করা হয়েছে।
উক্ত সমাবেশ ইউনিয়নের খালিজুড়ি গ্রামের হেলেনা খাতুন নামের একজন জানান, তার স্বামী ফজলুল হক প্রতিবন্ধী এবং তার ৩সন্তান মানসিক প্রতিবন্ধী। স্বামী-স্ত্রী দু’জনই ভিক্ষা করে সংসার চালান। ৪বছর পূর্বে তার নামে কার্ড হয়েছিলো। এরপর সেই কার্ড নিয়ে যায় ডিলার দেলোয়ার হোসেন খোকন। এরপর আর চাল দেয়নি। এ প্রসঙ্গে ডিলার দেলোয়ার হোসেন খোকন জানান, কার্ডের বিষয়টি আমার জানা নেই। এখন কার্ড থাকলে চাল পাবে।
চার বছর যাবত চাল না পাওয়ায় বিক্ষুব্দ উঠে এলাকাবাসী। শুধু চাল নয়, চাল বঞ্চিত হওয়ায় ক্ষতিপূরণের দাবি জানায় খালিজুড়ি গ্রামের আব্দুল মান্নান, এমদাদুল হজ, আবুল কালাম, সজিব মিয়া, মজিবুর রহমান, ইসমত আলী, কয়েড়াদৌলতপুরের রেজিয়া খাতুন, চান বানু, ছিলিমপুরের শফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসনের নিকট দু’দফায় অচিন্তপুর ইউনিয়নের প্রায় ৬শ কার্ডের চাল আত্মাসাতের অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথকে প্রধান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নানকে সদস্য করে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অচিন্তপুর ইউনিয়নের ডিলার মোঃ রুমন মিয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার। এছাড়াও এ ইউনিয়নের আরেক ডিলার সেলিম রেজা স্বেচ্ছায় পদত্যাগ করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code