ঘাটাইলে ২৬ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২৬ গ্রাম পুলিশ পেল বাই সাইকেল। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রাম পুলিশদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলাসহ নিরবে নিভৃতে অতন্দ্র প্রহরীর মত সেবাদানকারী গ্রাম পুলিশের কাজকে আরো গতিশীল করতে সরকারের পক্ষ থেকে এই বাইসাইকেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুস্তাকিম কাদরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুজ্জামান মিঞা প্রমূখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code