চট্টগ্রাম বন্দরে জেটিতে নোঙর করা অয়েল ট্যাংকারে আগুন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনাইন ডেস্ক:

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দাঁড়িয়ে থাকা একটি অয়েল ট্যাংকারে আগুন লেগেছে। সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) সকাল ১০টা ৫৫ মিনিটে পতেঙ্গার কর্ণফুলী নদীর জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জ্যোতি’তে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও নৌবাহিনীর ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন পুরোপুরি না নিভলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের ডলফিন জেটিতে অস্থানরত জাহাজটিতে আগুন লেগেছে। নৌবাহিনীর ফায়ার টিম আগুন নেভাতে কাজ করছে। একই সঙ্গে কাজ করছে ফায়ার সার্ভিসের টিমও। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

এদিকে ঠিক কী কারণে জাহাজের কোনো অংশে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ দুর্ঘটনাকবলিত জাহাজের ভেতরে প্রবেশ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই আগুনের কারণ সম্পর্কে। এ নিয়ে আমরা কাজ করছি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। ’

Manual5 Ad Code

তথ্যমতে, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল। বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্যান্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code