চলে গেলেন রৌমারীর কবি মু আ রাজ্জাক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

রৌমারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সার্বজনীন প্রিয় কলামিষ্ট, অভিনেতা, সাংবাদিক, রৌমারী প্রেসকøাবের উপদেষ্টা ম-লির অন্যতম সদস্য ও রৌমারী দারু’স সুন্নাহ মাদ্রাসার সভাপতি কবি মু আ রাজ্জাক চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার (১৬জুন) সকাল ৮টার দিকে তার বসবাসরত বাসভ’বনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও লিভারের রোগে ভুগছিলেন।

কবি মু আ রাজ্জাক ছাত্র জীবন থেকে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি ”শান্তি নেই” কাব্যগ্রন্থ নামের একটি বইও প্রকাশ করেন।

Manual8 Ad Code

এছাড়াও রৌমারী থেকে প্রকাশিত সাপতাহিক দীপদেশ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন। সামাজিক সংগঠনের মধ্যে প্রয়াস নাট্য সংগঠন,সুবচন নাট্য পরিষদ, যাত্রীক শিল্পী গোষ্টী পরিষদসহ নানা সামাজিক সংগঠনের দায়িত্ব পালন ও প্রতিষ্ঠাতা ছিলেন।
বিভিন্ন সামাজিক এবং সাস্কৃতিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আ’জীবন সম্মাননা প্রদানে পুরুষ্কৃত করেন। তার স্ত্রী ও দুই ছেলেসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তার মৃত্যুতে রৌমারীর সর্বসাধারণের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
তার জানাজা রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code