চাকরি পেতে ‘প্রান্তিক হিন্দু সাজেন’ আরিয়ানকে ফাঁসানো সমীর!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

চাকরি পেতে কাগজে-কলমে ‘প্রান্তিক হিন্দু’ সাজেন ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) গোয়েন্দা কর্মকর্তা সমীর ওয়াংখেড়।  বুধবার মহারাষ্ট্রের উন্নয়নমন্ত্রী নবাব মালিক টুইটারে সমীর ওয়াংখেড়ের মুসলিম মতে বিয়ে করার ছবি পোস্ট করে এই অভিযোগ তুলেছেন।

 

 

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারের পর  ‘হিরো’ বনে যান  সমীর। তবে এভাবে ‘হিরো’ হয়ে ওঠাই যে কাল হয়ে হবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের তিনি। নবাব মালিক মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারির পর সমীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেই চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার সমীরের বিয়ের প্রমাণ সামনে আনার দাবি করেনে নবাব।

টুইটারে পোস্ট করা সমীরের বিয়ের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এক মিষ্টি দম্পতির ছবি। সমীর দাউদ ওয়াংখেড়ে এবং চিকিৎসক শাবানা কুরেশি।

Manual2 Ad Code

এখনকার দুঁদে এনসিবি কর্তা সমীর ২০০৬ সালের ওই ছবিতে একজন অল্পবয়সি যুবক। বিয়ের দিন প্রথম স্ত্রী শাবানাকে নিয়ে ছবিটি তুলিয়েছিলেন তিনি।

Manual1 Ad Code

ওই ছবির পরে সমীরের মুসলিম মতে বিয়ের শংসাপত্র বা নিকাহনামা প্রকাশ করে নবাব জানিয়েছেন, সমীরের ধর্ম নিয়ে তার কোনো আপত্তি নেই। তিনি শুধু চোখে আঙুল দিয়ে দেখাতে চান সমীর একজন অসৎ ব্যক্তি। যিনি চাকরির প্রয়োজনে খাতায় কলমে নিজের ধর্ম কিংবা জাতি বদলে ফেলতেও দ্বিধাবোধ করেননি।

এর আগে সোমবার নবাব মালিক বলেছিলেন, মুসলিম হয়েও স্রেফ চাকরি পাওয়ার জন্য জাতপাতের ভুয়া শংসাপত্র দাখিল করেছিলেন সমীর। সেখানে নিজেকে প্রান্তিক হিন্দু বলে দাবি করেছিলেন। প্রান্তিক জাতির সংরক্ষণের সুবিধা নিয়েই ভারতীয় গোয়েন্দা বিভাগে চাকরি নিয়েছিলেন তিনি।

নবাব বলেছিলেন, এনসিবির রেকর্ডে সমীরের বাবার নাম জ্ঞানদেব ওয়াংখেড়ে লেখা থাকলেও আসলে তার নাম দাউদ। নবাবের দাবি অবশ্য তখন অস্বীকার করেছিলেন সমীরের বাবা।

Manual5 Ad Code

তবে বুধবার ছবি প্রকাশ করে সেই দাবিরই প্রমাণ দিলেন নবাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code