চালের সিন্ডিকেট চিহ্নিত করতে কাজ করছে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: ব্যবসায়িক শর্ত ভেঙে চালের ব্যবসা করছেন কারা, তা খতিয়ে দেখতে মাঠে নামছে সরকার। দ্রুত তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এই চক্রের মজুত করা বিপুল পরিমাণ চাল বা ধান উদ্ধার করে তা বাজারে ছাড়ার নির্দেশও দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা কীসের অনুমতি নিয়ে কীসের ব্যবসা করছেন—সরকারের কাছ থেকে নেওয়া ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’-এর শর্ত ভঙ্গ হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বোরোর ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অবস্থা ঠেকাতে বাজার দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিভিন্ন পণ্যের মার্কেট মেকানিজম নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কেবিনেট সচিব।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিদ্যমান ইন্টারন্যাশনাল বাজারে কীভাবে পেমেন্টগুলো নিশ্চিত করা যাবে, তা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে অনির্ধারিত আলোচনায় খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, খাদ্য সচিব, বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে দ্রুত একসঙ্গে বসে বাজার জরিপ করে ভরা মৌসুমে কেন চালের দাম বেশি থাকবে—তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code