ছেলের বন্ধুকে ছাদ থেকে ফেলে দিলেন মাতাল বাবা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বন্ধুদের সঙ্গে বিলাসবহুল একটি হোটেলে গিয়েছিলেন এক তরুণ। কিন্তু সেখানে গিয়েই বিপদে পড়লেন তিনি। সার্থক আগরওয়াল নামে এক তরুণকে হোটেলের ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন তার বন্ধু রিদিম অরোরোর বাবা সঞ্জীব অরোরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সার্থক। সঞ্জীবের বিরুদ্ধে বরেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলি এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বন্ধুদের সঙ্গে প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে একটি বিলাসবহুল হোটেলে সময় কাটানোর জন্য গিয়েছিলেন সার্থক। পেশায় ব্যবসায়ী তিনি। হঠাৎ সার্থক তার বন্ধু রিদিমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন।

Manual4 Ad Code

দোতলা ছাদ থেকে এক তরুণ নিচে পড়ে গিয়েছে সে খবর হোটেল কর্মীরা জানান পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সার্থককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, শনিবার মধ্যরাতে দুটোর সময় হোটেলের ছাদে যান রিদিম এবং সার্থক। দু’পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। তার মাঝেই রিদিম তার বাবা সঞ্জীবকে ফোন করে সেখানে ডাকেন। সঞ্জীব পেশায় ব্যবসায়ী।

Manual2 Ad Code

পুলিশের দাবি, সার্থককে হঠাৎ মারধর করতে শুরু করেন সঞ্জীব। সঞ্জীবের পা ধরে সার্থক ক্ষমাপ্রার্থনা করলেও ঝামেলা থামে না। অভিযোগ, রাগের বশে সার্থককে হোটেলের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সঞ্জীব। এমনকি, পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণকেও মারধর করেন তিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সঞ্জীবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সার্থক নামের কাউকে তিনি চেনেন না। এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code