জনসাধারণের সাথে সরাসরি ফোনালাপ শুরু বাইডেনের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ সাধারণ আমেরিকানদের সাথে ফোনে কথা বলা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার প্রথমেই করোনা মহামারিতে চাকরি হারানো এক নারীকে ফোন করার মধ্যদিয়ে তিনি নাগরিকদের সাথে সরাসরি সংযোগ স্থাপনে তার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।

Manual2 Ad Code

এর আগে হোয়াইট হাউস মুখপাত্র জেন পাসাকি বলেন, আমেরিকান জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ স্থাপনে হোয়াইট হাউস প্রেসিডেন্টের জন্য একটি নতুন প্রচেষ্টা শুরু করবে।

করোনা মহামারির কারণে ওয়াশিংটনের ওভাল অফিস থেকে বাইডেন টেলিফোনে ক্যালিফোর্নিয়ার রোজভিলে থাকা মিশেল নামের ওই নারীর সাথে কথা বলেন জো বাইডেন। মহামারির কারণে অর্থনৈতিক সংকটের জন্য তিনি তার চাকরি হারান। ওই নারী একজন মা। তিনি বাইডেনের কাছে লিখিতভাবে তার কষ্ট, সংগ্রাম এবং চাকরি খোঁজার কথা তুলে ধরেন।

Manual1 Ad Code

এছাড়া বাইডেন মহামারির সংকট মোকাবেলায় তার ১.৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে মিশেল বলেন, আমরা আনন্দিত। এ বিষয়ে নজর দেয়ার জন্য আমরা আপনাকে পেয়েছি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code