জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

জালাল উদ্দিন ,রংপুর
গতকাল দুপুরে বিকল্প ব্যবস্থাপনায় ১-১৪ এপ্রিল ২০২১ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ১৬-২০ মে ২০২১ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম উদ্যাপন উপলক্ষে এক এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল সোমবার নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক,।
এ সময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আক্তারুজামান, ইসলামী ফাউন্ডেশন রংপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code