নিউজ ডেস্ক, নিউইয়র্ক: হলদে রঙের সূর্যমুখী ফুল মুগ্ধ করে অনেককে। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো। আর সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম হয়েছে সূর্যমুখী। এর বীজ আর তেলে রয়েছে পুষ্টিগুণ।
সূর্যমুখী বীজ ও তেলে কী কী পুষ্টি উপাদান রয়েছে, তা জেনে নেওয়া যাক।
সূর্যমুখী বীজে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। সূর্যমুখী বীজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, কোলেস্টেরল হ্রাস হয়, ত্বক ফর্সা হয় আর চুলের সতেজতা আসে।
সূর্যমুখীর উপকারিতা
সকাল বা বিকেলের নাশতায় সূর্যমুখীর বীজ রাখুন। সূর্যমুখীর বীজ ভুনা বা মসলা দিয়ে খেতে পারেন। এটি একটি স্বাস্থ্যকর নাশতা। এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ থাকে, যা শরীরকে সুস্থ রাখতে প্রয়োজনীয়। যেকোনো ডায়েটে এটি অন্তর্ভুক্ত করতে পারেন।
সূর্যমুখীর বীজ মস্তিষ্কের জন্য ভালো। এটি মনকে শান্ত রাখে। এতে থাকা ম্যাগনেশিয়াম মস্তিষ্কের স্নায়ু শান্ত রাখে। স্ট্রেস ও মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দেয়।
সূর্যমুখীর বীজে প্রচুর পরিমানে জিংক, ভিটামিন বি-৬ থাকে, যা চুলের দ্রুত বৃদ্ধি করে। ভিটামিন বি-৬ মাথার ত্বকের অক্সিজেন সরবরাহ করে। এতে চুল পড়া কমে। এ ছাড়া ভিটামিন-ই রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। তবে অতিরিক্ত জিংক খেলে চুল পড়ার আশঙ্কা থাকে।
Manual8 Ad Code
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সূর্যমুখী বীজ। এর স্প্রাউটগুলো শরীরের অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা বাড়ায়। এতে বিদ্যমান ভিটামিন-ই উচ্চ রক্তচাপ কমাতে ভিটামিন সি ও সেলেনিয়ামের সঙ্গে একসঙ্গে কাজ করে।
Manual8 Ad Code
ব্রণ ও ত্বকের রোগ দূর করুন সূর্যমুখী তেল দিয়ে। এতে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বকে ব্যাকটেরিয়া থেকে বাধা দেয়। ব্রন প্রতিরোধ করে। এর তেল একজিমা ও ডার্মাটাইটিস রোগ প্রতিরোধ করে।
সূর্যমুখীর বীজ খনিজ পদার্থের খুব ভালো উৎস। হাড়ের সুস্থতার জন্য ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম দুটোই খুব জরুরি। তাই এ বীজ সুস্থ হাড় গঠনে সহায়তা করে।
সূর্যমুখীর বীজে আছে উচ্চ মানের ফাইটোস্টেরল ও লিগন্যানস, যা ক্যানসার কোষ তৈরি হতে বাধা দেয়। এই বীজ দেহের ক্ষতিকারক কোলেস্টেরল দূর করে আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখে।
সূর্যমুখী তেলের উপকারিতা
রান্নায় সূর্যমুখী তেল ব্যবহার করুন। এটি গ্যাস্ট্রিক, আলসার, দেহের চামড়ায় জ্বালাপোড়া, হাঁপানি ইত্যাদি রোগ সারিয়ে তুলবে।
যাদের হাড়ের জোড়ায় ব্যথা থাকে, তারাও এই তেল নিয়মিত খেতে পারেন। প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকে সূর্যমুখী বীজের তেলে, যা দুর্বলতা কাটাতে কার্যকরী। সে সঙ্গে দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখী অনন্য।
Manual3 Ad Code
সূর্যমুখীর তেল মানসিক চাপ ও হতাশা থেকে দূর করে।
Manual5 Ad Code
কয়েক বছর আগেও ম্যাগনেশিয়াম সালফেট মানসিক চিকিৎসায় ব্যবহৃত হতো। এখন তা মানসিক স্বাস্থ্য থেরাপির জন্য হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়।