জার্মানির ক্বিরাত সম্মেলনে যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বাংলাদেশের প্রধান ক্বারি ও আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার সভাপতি শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে জার্মানি যাচ্ছেন।

 

জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য ‘কুরআন-ই-কারিম যিয়াফেতি ২০১৯’ শীর্ষক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। আগামী ২৩ মার্চ সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

আগামী ২৪ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ক্বারি, স্কলারস ও রাষ্ট্রদূত অংশগ্রহণ করবেন। ইউরোপের অন্যতম বড় ইসলামিক সংগঠন ‘আইজিএমজি’ এ সম্মেলনের আয়োজন করেছে।

Manual7 Ad Code

 

তিনদিনের এ সফরে শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী একটি হিফজুল কুরআন প্রতিযোগিতার বিচারক ও বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করবেন। যেখানে তিনি কুরআন চর্চার গুরুত্বারোপ ও মানোন্নয়নের ব্যাপারে মতবিনিময় করবেন।

 

শাইখ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী বিশ্বের ৪৫টিরও অধিক দেশে সফর করেছেন বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধিত্বকারী হিসেবে; যেখানে তার মূল বিষয় ছিল আল-কুরআন।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code