জার্মানি কোচের আত্মপক্ষ সমর্থন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক জার্মানি। তাই বাছাই খেলতে হচ্ছে না তাদের। প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে তারা। কিন্তু সময়টা ভালো কাটছে না। শনিবার ঘরের মাঠে তারা ৪-১ গোলে হেরে গেলো জাপানের কাছে। তাতে সবচেয়ে বেশি চাপে কোচ হ্যান্সি ফ্লিক। তার চাকরি যায়যায় অবস্থা। অবশ্য কোচের দায়িত্বে নিজেকে এখনও উপযুক্ত ব্যক্তি হিসেবেই মানছেন তিনি।

Manual8 Ad Code

গত বছর বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়া জার্মানি এনিয়ে টানা তিন ম্যাচ হারলো। শনিবার হারের পর ভক্তদের দুয়ো আর বিদ্রুপ মিলেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে। ফ্লিককে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে ম্যাচ শেষে আত্মপক্ষ সমর্থন করে জার্মানি কোচ বলেন, ‘কী ঘটবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার দিক থেকে আমি দলকে ভালোভাবে প্রস্তুত করতে সব চেষ্টাই করে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব ভালো করছি এবং আমিই (এই চাকরির জন্য উপযুক্ত)।’

Manual8 Ad Code

দুই বছর আগে ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য নেই জার্মানদের। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করেছিলেন। তারপর থেকেই ছন্দপতন, দলের অগ্রগতির লক্ষণও দেখা যাচ্ছে না। জাপান ম্যাচ নিয়ে কোচ বললেন, ‘আমি খুব হতাশ। আমাদের স্বীকার করতেই হবে জাপান খুব ভালো দল। এমন জমাট রক্ষণভাগের কারণে হারানো কঠিন। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু প্রথম সুযোগে তারা গোল করলো। আমরা ফিরে এলেও আবার তারা গোল করলো। দ্বিতীয়ার্ধে আমাদের অনেক ভুল ছিল।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code