জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির আয়োজনে ইসলামিক আলোচনা ও ইফতার মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

মালিক মনজুর ইতালি প্রতিনিধি : পবিত্র মাহে রমাদান এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ইসলামিক আলোচনা এবং ইফতার মাহফিলের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি। রোমের টিএমসি মসজিদে প্রায় পাঁচ শতাধিক মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

এ সময় তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদ টিএমসি’র খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি, ইসলামের পাঁচ স্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন রমজান হলো আত্মশুদ্ধির মাস।

Manual8 Ad Code

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক জামিল উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি ইসলামিক কর্মকাণ্ড সহ বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপনসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং রোমের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করেন, ইফতার রমজানের পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এটি একটি নিয়ে বিশেষ নেয়ামত। এতে আল্লাহর প্রতি বান্দা আনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয়। পরিশেষে প্রবাসী এবং দেশ-বিদেশে সকল মুসলিমদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code