‘টাকার ঝুড়ি’ নিয়ে আসছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বাণিজ্য ডেস্কঃ

Manual6 Ad Code

চীন ‘আকর্ষণীয় ও সাশ্রয়ী’ প্রস্তাবসহ ‘টাকার ঝুড়ি’ নিয়ে এগিয়ে আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অবকাঠামোর চাহিদা পূরণে অনেক দেশ যখন সহযোগিতা কমিয়ে দিচ্ছে, তখন এগিয়ে আসছে চীন।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২২ এর দ্বিতীয় দিনে ‘এ সি চেঞ্জ : রিজিওনাল অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ বেশ ভালো করছে। এ জন্য সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাও বেড়েছে। তারা উন্নত জীবনের জন্য আরও সুযোগ-সুবিধা চায়। দেশে আরও অবকাঠামোগত সুবিধার চাহিদা রয়েছে। কিন্তু আমাদের কাছে টাকা নেই, প্রযুক্তিও নেই। জনসাধারণের চাহিদা মেটাতে তাদের আরও উন্নয়নের প্রয়োজন। অপরদিকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা কমছে। তবে  চীন আকর্ষণীয় ও সাশ্রয়ী প্রস্তাবসহ টাকার ঝুড়ি নিয়ে এগিয়ে আসছে।

Manual8 Ad Code

এ সময় জাপানকে ধন্যবাদ জানিয়ে ড. মোমেন বলেন, তারা অন্যতম ভালো বন্ধু এবং দেশটি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বাংলাদেশকে ভারত লাইন অব ক্রেডিট দিচ্ছে উল্লেখ করে ভারতকেও ধন্যবাদ জানান মোমেন।

ড. মোমেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিযোগিতামূলক। প্রতিটি দেশই সুযোগ খুঁজবে। কিন্তু সেটি করার সময় তাদের নিজের স্বার্থে বিচক্ষণ হওয়া এবং কী পাচ্ছে না পাচ্ছে সে সম্পর্কে বিবেচক হতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code