ডিভি ভিসা: আবেদনের সুযোগ নেই বাংলাদেশিদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: লটারির মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের ভিসা দিতে আবেদন গ্রহণ করা শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর । ডাইভারসিটি ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রাম বা ডিভি ভিসার জন্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৫৫ হাজার জন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন। ২০২২ সালের জন্য লটারির আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত ৭ অক্টোবর। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। তবে এবারে বাংলাদেশ, ভারতসহ প্রায় ২০টি দেশের নাগরিকেরা এই আবেদনের সুযোগ পাবেন না। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিগত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়ায় বেশ কয়েকটি দেশের নাগরিকেরা এবারে ডিভি আবেদন করতে পারবে না। দেশগুলো হলো, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন, কলোম্বিয়া, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, গুয়েতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম। ডিভি ভিসা আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিতদের কিছু সহজ শর্ত কঠোরভাবে পূরণ করতে হবে বলে । এর মধ্যে শিক্ষাগত বা কর্ম অভিজ্ঞতা সংক্রান্ত যোগ্যতা রয়েছে। আবেদনকারীদের অন্তত ১২ বছরের প্রাতিষ্ঠানিক শিক্ষা সফলভাবে সম্পন্ন করা থাকতে হবে কিংবা গত পাঁচ বছরের মধ্যে অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা কাজে নিয়োজিত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code