ডিসি সম্মেলন ১ সপ্তাহ পেছালো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ আগামী ১১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল এবারের জেলা প্রশাসক সম্মেলন। সেটি এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

রবিবার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে।  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অংশ নেবেন।

Manual7 Ad Code

এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর করোনাভাইরাসের কারণে গত দুই বছর এ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code