ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯১২

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জনই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৫৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৫৫৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Manual3 Ad Code

বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৫০৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭৭ হাজার ৬৬০ জন। মারা গেছেন ১ হাজার ৪৩২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৫০ জন এবং ঢাকা সিটির বাইরের ৫৮২ জন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code