ঢিলেঢালা চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:

Manual1 Ad Code

ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে বেশ নড়বড়ে বাংলাদেশ। কেননা শ্রীলঙ্কার দেওয়া ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখনও ২৬০ রান করতে হবে। তবে আলো স্বল্পতায় খেলা আগে শেষ না হলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারতো বাংলাদেশের।

বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাশ ১৪ ও মেহেদী হাসান মিরাজ ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। টেস্ট ইতিহাসেই এত রান তাড়া করে জয়ের কোনো নজির নেই। বাংলাদেশ তো কখনও ২১৫ রানের বেশি তাড়া করেও জিততে পারেনি। দেশের বাইরে চতুর্থ ইনিংসে তাদের ২৮২ রানের বেশি নেই। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ বলে ২৪ রান করে রমেশ মেন্ডিসের শিকারে পরিণত হন তামিম। আর ৪৬ বলে ব্যক্তিগত ৩৪ করে প্রবীণ জয়াবিক্রমের বলে আউট হন সাইফ। আর দলীয় শতক পার হওয়ার পর জয়াবিক্রমের দ্বিতীয় শিকার হয়ে ৪৪ বলে ২৬ করে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code