তাওবা করলে যেসব গোনাহ মাফ হয়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: তাওবা করলে আল্লাহর অধিকারের সঙ্গে সম্পর্কিত সব গোনাহ মাফ হয় এবং ওই গোনাহগুলোও মাফ হয় যার জন্য শরিয়ত কর্তৃক নির্ধারিত কাফফারা রয়েছে। গোনাহের কাফফারা আদায় করলে এবং নিজের ত্রুটি ও অপারগতার জন্য আল্লাহর কাছে কায়মনে ক্ষমা প্রার্থনা করলে নিঃসন্দেহ আল্লাহ ক্ষমা করে দেবেন।
তাওবার জন্য তিনটি কাজ করতে হবে- ১. আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে ২. একান্তে ক্ষমা প্রার্থনা করতে হবে ৩. ভবিষ্যতে এসব গোনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

Manual4 Ad Code

মনে রাখতে হবে-যেসব গোনাহ মানুষের অধিকারসংক্রান্ত এগুলো খুবই ভয়াবহ। মানুষের হক যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করা হবে অথবা সে ব্যক্তি আন্তরিকভাবে মাফ না করবে ততক্ষণ এসব গুনাহ মাফ হবে না। হাদিসে এসেছে-আল্লাহর পথে শহিদ হওয়ার চেয়ে আর বড় কোনো আমল নেই। যদি শহিদের কাছেও কারও কোনো পাওনা থাকে; আর যদি পাওনাদার মাফ না করে তাহলে আল্লাহ তা মাফ করবেন না। বান্দার অধিকার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code