তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার অভিষেক সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন বলেন, তালামীযে ইসলামিয়া হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর মুবারক হাতে প্রতিষ্ঠিত মকবুল সংগঠন। এই কাফেলা প্রতিষ্ঠানলগ্ন থেকে অক্লান্তভাবে এদেশের ছাত্রসমাজকে দ্বীনের পথে আহবান জানানোর কাজটি সুচারুরূপে পালন করে যাচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা-বিশ্বাসকে ধারণ করে তা ছাত্রসমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন ক্লান্তিলগ্নে তালামীযে ইসলামিয়া সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছে। যখনই এদেশে ইসলামবিদ্বেষী ও দেশবিরোধী কোন গোষ্ঠী তাদের ভীনদেশী কোন এজেন্সির এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চেয়েছে তখন তাদের বিরুদ্ধে তালামীযে ইসলামিয়া প্রহরীর ভূমিকা পালন করেছে। আগামীতেও সময়ে সময়ে এ ধরনের ষড়যন্ত্রের মোকাবেলায় তালামীযে ইসলামিয়ার কর্মীদের ত্যাগের মানসিকতা ধারণ করে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১১টায়, আক্তাপারা ফাযিল মাদরাসা কনফারেন্স রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার ২০২৩-২৪ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ জেলা সভাপতি মুহাইমিনুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ ও জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ।

Manual6 Ad Code

শাখা সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি আবু হেনা ইয়াসিন, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সালেহ আহমদ ছালিক, সহ সাংগঠনিক সম্পাদক তারিছ আলী, মো. আবু তাহের, সহ প্রচার সম্পাদক তারেক আহমদ রাজু, অফিস সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক বেলাল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, এইচ এম আব্দুল বাছিত, ইমরান খাঁন, সাবেক সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রমিজ উদ্দিন, সদস্য- কাওছার আহমদ চৌধুরী, মো. আব্দুল কুদ্দুছ, রুবেল আহমদ, মামুনুর রশিদ মামুন, আলীনূর রহমান, মো. আমির হোসেন, মো. শিহাব উদ্দিন, আব্দুল ওয়াহিদ, মো. লালন আহমদ রাজু, জামান আহমদ, সালেহ আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code