তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual4 Ad Code

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৯৫ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ৬ দশমিক ৮ মাত্রার কম্পনে আরও ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জিনহুয়া জানিয়েছে, তিব্বতের দিকে অন্তত ৯৫ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল তারা।

Manual6 Ad Code

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এভারেস্টের উত্তরাঞ্চলীয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত চীনা গ্রাম তিংগ্রিতে ভূমির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। মার্কিন প্রতিষ্ঠান ইউএস জিওলজিক্যাল সার্ভিস এই ভূমিকম্পের মাত্রা পরিমাপ করেছে ৭ দশমিক ১।

Manual1 Ad Code

=২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে নেপালের নয় সহস্রাধিক মানুষ প্রাণ হারান। আহত হয়েছিলেন আরও অনেকে। ভয়াবহ সেই দুর্যোগে এভারেস্ট বেজক্যাম্পে থাকা অন্তত ১৮ জন পর্বতারোহী ভূমিধসে মারা যান।

মঙ্গলবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল এভারেস্টের ৮০ কিলোমিটার উত্তরে ছিল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code