তীরে এসে তরি ডুবলো মোস্তাফিজদের, দ্বিতীয় স্থানে লখনৌ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসকে মাত্র ৬ রানে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। রবিবার (১ মে) মুম্বাইর ওয়াংখেড় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের দলকে ১৯৬ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় লোকেশ রাহুলরা।

জবাবে কম যায়নি দিল্লি ক্যাপিটালসও। কিন্তু দুর্ভাগ্য তাদের। একেবারে তীরে এসে তরি ডুবেছে।

এদিন আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে কুইন্টন ডি কক এবং লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৪২ রান। ১৩ বলে ২৩ রান করে ডি কক আউট হওয়ার পর জুটি বাধেন লোকেশ রাহুল ও দিপক হুদা। এ দু’জন গড়েন ৯৫ রানের বিশাল জুটি।

Manual5 Ad Code

৩৪ বলে ৫২ রান করে আউট হন হুদা। আর লোকেশ রাহুল ৫১ বলে ৭৭ রান করে আউট হন।

শেষ দিকে মার্কাস স্টোইনিজ ১৬ বলে ১৭ এবং ক্রুনাল পান্ডিয়া ৬ বলে ৯ রান করার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে লখনৌ।

Manual6 Ad Code

দিল্লি ক্যাপিটালসের শার্দুল ঠাকুর একাই নেন ৩ উইকেট। তবে আজ বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে কোনো উইকেট পাননি।

Manual1 Ad Code

১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় দিল্লি। পৃত্থি শ ৫ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার করেন ৩ রান। ১৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখনই দিল্লির হাল ধরেন মিচেল মার্শ এবং রিশাভ পান্ত।

৬০ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা। ২০ বলে ৩৭ রান করে আউট হন মিচেল মার্শ। ৩টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। ৩০ বলে ৪৪ রান করে আউট হন রিশাভ পান্ত। ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

Manual4 Ad Code

মার্শ, পান্ত, রোভম্যান পাওয়েল এবং অক্ষর প্যাটেলের মাঝারি মানের চারটি ইনিংসের পরও ১৮৯ রানে থেমে যায় দিল্লি।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লখনৌ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর ৯ ম্যাচে ৮ পয়েন্ট ‍নিয়ে চতুর্থ স্থানে আছে দিল্লি ক্যাপিটালস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code