তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: তুরস্কের কাছে শুক্রবার (২৬ জানুয়ারি) এফ-১৬ যুদ্ধবিমান
বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। দেশটিকে ৪০টি নতুন বিমান সরবরাহ
করবে যুক্তরাষ্ট্র যেগুলোর মূল্য ২ হাজার ৩ কোটি ডলার। এই অনুমোদনটি সুইডেনের
ন্যাটো সদস্যপত্রে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরের পরই
এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, এই চুক্তির আওতায় ৭৯টি তুর্কি এফ-১৬ বিমানের আধুনিকীকরণ
কিটও অন্তর্ভুক্ত রয়েছে।

Manual2 Ad Code

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে, তুরস্কের পাশাপাশি গ্রিসের
কাছে যুদ্ধবিমান বিক্রি বিষয়ক একটি চুক্তিরও অনুমোদন দিয়েছে তারা। ওই চুক্তির
আওতায় গ্রিসকে ৮৬০ কোটি ডলারের বিনিময়ে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে
যুক্তরাষ্ট্র।

২০২১ সালে প্রথম ওই যুদ্ধ বিমান ক্রয়ের আবেদন জানিয়েছিল তুরস্ক। তবে
এরইমধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে
তুরস্ককে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র। তুরস্কের আপত্তি ছিল,
সুইডেন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ও তাদের আশ্রয় দিয়ে থাকে।
কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তুরস্ক।

Manual6 Ad Code

তবে এক বছরেরও বেশি সময় বিলম্বের পর তুর্কি সংসদ সদস্যরা চলতি সপ্তাহে
সুইডেনের আবেদনপত্রের অনুমোদন দেন। এরপরই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব
এরদোয়ান এতে স্বাক্ষর করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code