তুরস্কের জালে স্পেনের গোল বন্যা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন গত রোববার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে হারালো ৬-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল লা রোজারা। মেরিনোর হ্যাটট্রিকের সঙ্গে পেদ্রি করেন জোড়া গোল। লুইস ডি লা ফুয়েন্তের দলের আরেকটি গোল ফেরান তোরেসের। জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তুরস্কের গোলরক্ষক উগারকেন সাকির বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন। দাপট দেখিয়ে খেলা ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। প্রথমার্ধে যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্সেনাল মিডফিল্ডার। ফেরান তরেস ৫৩ আর পেদ্রি ৬২ মিনিটে করেন গোল। এক ঘণ্টা পেরোতেই ৬-০ তে এগিয়ে যায় স্পেন। তবে বাকি সময় মুহূর্মুহু আক্রমণ করে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code