তৃণমূলের নিরঙ্কুশ জয় এবং প্রত্যাশা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

সম্পাদকীয়:

Manual8 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বিধানসভার ২৯৪ আসনের মধ্যে নির্বাচন হয়েছে ২৯২টিতে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। আর তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২১৩ আসনে। এগিয়ে আছে আরও চারটিতে। কাজেই তৃণমূল যে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে, এটা নিশ্চিত। তবে মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামে তার আসনে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে, যদিও এ আসনের ফল ঘোষণা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। অবশ্য মমতা পরাজিত হলেও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তারই বেশি। তৃণমূল কংগ্রেসের এ বিজয়কে নানাভাবে মূল্যায়ন করবেন বিশ্লেষকরা। তবে আমাদের পর্যবেক্ষণ হলো পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষের অবস্থান এখনো ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে। তারা বাঙালি সংস্কৃতিকেই গুরুত্ব দিয়েছে বেশি। বস্তুত এ নির্বাচনকে দেখা হচ্ছিল পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির জনপ্রিয়তার একটি পরীক্ষা হিসাবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code