তৌসিফ-জোভানের হাতাহাতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: এরমধ্যে দেশ দুই ভাগ হয়ে গেছে! একদিকে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল। চায়ের দোকান, মহল্লা হয়ে সোশ্যাল হ্যান্ডেলে চলছে তর্কযুদ্ধ। এবার সেই ঘটনা ঘটলো দুই তারকা বন্ধু তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভানের সঙ্গে।
ব্রাজিলের ভক্ত জোভান আর আর্জেন্টিনার তৌসিফের সঙ্গে হাতাহাতির বেশ কিছু দৃশ্য এখন ভাইরাল। যেখানে দেখা গেছে তৌসিফকে আর্জেন্টিনার পক্ষ হয়ে মোনাজাত ধরতেও। আরেকটি স্থিরচিত্রে দেখা গেছে তৌসিফের গলা চেপে ধরেছেন জোভান!
আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টার দুই বন্ধুর মধ্যে এমন সব ঘটনা নিয়ে নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করলেন নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। যেখানে আর্জেন্টিনার ‘ডাই হার্ট ফ্যান’ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান।
নির্মাতা জানান, ‘নাটকটিতে দেখা যাবে পুরান ঢাকার দুই বন্ধু তৌসিফ আর জোভান। একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল সাপোর্টার। বিশ্বকাপ চলাকালীন নিজেদের পছন্দের দলের সমর্থনে তারা বিভিন্ন মজার সব ঘটনা ঘটায়। ঘটে বিব্রতকর ঘটনাও। এসব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল আসরের উন্মাদনা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code