দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি : র‍্যাব মহাপরিচালক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ‘মানুষকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। র‍্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করে যাচ্ছে।’ বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে দুপুর ১টার দিকে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

জঙ্গি তৎপরতা বাড়ার বিষয়ে র‍্যাবের কাছে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই।

তিনি বলেন, সাইবার পেট্রোলিং করছি। র‍্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টাব্যাপী তারা দায়িত্বে নিয়োজিত আছেন। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাইবার টিমও কাজ করছে। যে কোনো জায়গা থেকে যে কোনো তথ্য আমরা দ্রুততম সময়ের মধ্যে পাবো বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতেও প্রস্তুত রয়েছি।

Manual8 Ad Code

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়টি দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব।

দুই পক্ষের মধ্যে সমন্বয় আছে কি না, এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, অবশ্যই সমন্বয় আছে। আমরা সমন্বয় সভা করি। সারা দেশব্যাপী বিভিন্ন জেলার মেট্রোপলিটনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের সঙ্গে কাজ করি। সব জায়গায় সমন্বয় করে আমরা কাজ করছি।

Manual7 Ad Code

নাশকতার প্রস্তুতি বা এ ধরনের থ্রেট মাথায় নিয়েই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি আবদুল্লাহ আল মামুন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাশকতা সংঘটিত হয়েছিল। এজন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। কোনো রকমের ঘটনা যাতে সংঘটিত না হতে পারে। এর মানে এই নয় যে, হুমকি আছে দেখে প্রস্তুত থাকি। হুমকি না থাকলেও প্রস্তুত থাকি। সব সময় আমরা প্রস্তুত আছি। মানুষের নিরাপত্তা আমাদের দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

Manual2 Ad Code

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

সীমিত জনবল নিয়ে সারা দেশে নিরাপত্তা দেওয়ার সক্ষমতা র‍্যাবের আছে কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি মামুন বলেন, সবার সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব পালন করছি। ইতোপূর্বে সবার সঙ্গে মিলে আমরা সফলভাবে দায়িত্ব পালন করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code