দীর্ঘদিন পর প্লেব্যাকে বাপ্পা মজুমদার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গান নিয়েই ব্যস্ত থাকেন বাপ্পা মজুমদার। কখনও নতুন গানে কণ্ঠ দেন; আবার অন্যের গানের সুরকার ও সঙ্গীত পরিচালনার কাজ নিয়েও ব্যস্ত থাকেন। তবে দীর্ঘদিন পর একসঙ্গে দুটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা।

Manual5 Ad Code

এর মধ্যে একটি মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিতব্য ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ একটি ছবির টাইটেল গান। এ গানের সুর করেছেন ইমন সাহা।

Manual2 Ad Code

 

প্রদীপ ঘোষের পরিচালনায় ‘ভালোবাসা প্রীতিলতা’ নামের আরেকটি ছবির ‘পরাধীনতার শৃঙ্খলে’ শিরোনামে একটি গান নিজের সুরেই গেয়েছেন বাপ্পা। এটিও অনুদানের ছবি। দুটি গানেরই সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘দীর্ঘদিন পর ছবির গানে কণ্ঠ দিলাম। দুটি গানের কথাই বেশ সুন্দর। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ এ দিকে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবির সঙ্গীত পরিচালনার কাজও করছেন বাপ্পা। এরই মধ্যে সেই কাজ শুরু করেছেন।

Manual6 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code