দেড় হাজার কোটি টাকা দুই সিন্ডিকেটের পকেটে

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকে ৩৯ কোটি ৬০ লাখ বিনামূল্যের পাঠ্যবই ছাপানো ঘিরে দেড় হাজার কোটি টাকার বেশি লুটপাট করেছে দুই সিন্ডিকেট। ছাপাখানাগুলোর ‘সিন্ডিকেট দরে’ সরকারের অতিরিক্ত গচ্চা গেছে প্রায় ৮০০ কোটি টাকা। কৃত্রিম সংকট সৃষ্টি করে কাগজের দাম বাড়িয়ে ৩৪৫ কোটি টাকা হাতিয়েছেন কাগজ মিল মালিকরা। অন্যদিকে এক শ্রেণীর ছাপাখানা নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের কাগজে পাঠ্যবই ছাপিয়ে সরবরাহ করেছে, যা মোট পাঠ্যবইয়ের প্রায় ২০ ভাগ। এর মাধ্যমে ৩৫৫ কোটি টাকার অধিক মুনাফা অর্জন করেছেন ওই সব মুদ্রাকররা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা ও ছাপাখানার মালিকদের সঙ্গে কথা বলে এবং অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলেন, এনসিটিবি কর্মকর্তাদের অদক্ষতা ও বিগত সরকারের কাছ থেকে সুবিধা গ্রহণকারীদের ষড়যন্ত্রে সিন্ডিকেটের সদস্যরা এই অর্থ লোপাট করার সুযোগ পেয়েছে। বিগত সরকারের কাছ থেকে সুবিধা গ্রহণকারীরা এখনো এনসিটিবিতে বহাল তবিয়তে আছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

Manual3 Ad Code

এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাক্কলিত দরের চেয়ে ২০ শতাংশ বেশি দর দিয়ে প্রেস মালিকরা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুযায়ী বই ছাপার কাজ বাগিয়ে নেন। প্রতিটি প্রেস মালিকরা প্রাক্কলিত ব্যয়ের থেকে ১৯ দশমিক ১, ১৯ দশমিক ২ কিংবা ২০ শতাংশ বাড়িয়ে টেন্ডার জমা দেয়। প্রায় ৪০ ভাগ টেন্ডারে একজনের বেশি টেন্ডার জমা দেয়নি। 

এনসিটিবি সূত্র বলছে, স্বল্প সময়ে কাজের চাপ বেশি থাকার সুযোগ নিয়েছে প্রেস মালিকদের সিন্ডিকেট। ফলে সিন্ডিকেট সম্পর্কে বুঝতে পারলেও দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি এনসিটিবি। যদিও প্রেস মালিক কর্তৃপক্ষের দাবি, বাজার দর বেড়ে যাওয়ায় তাদের তেমন করণীয় ছিল না। জানা গেছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজ করে যেসব প্রেস (ছাপাখানা), সেগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান মালিকই সাবেক সরকারের সময়ে সিন্ডিকেট করে দরপত্রে কম দর দিয়ে বইয়ের কাজ বাগিয়ে নিতেন। এরপর দিতেন নিম্নমানের কাগজের বই। কিন্তু অজানা কারণে তারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। কিছু প্রেস মালিক অবশ্য এই সিন্ডিকেটের বাইরে ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব প্রেস মালিকই একজোট হয়ে যান। বই ছাপানোর জন্য এনসিটিবি অনুমোদিত প্রেস রয়েছে ১১৬টি। গত বছর যেখানে নতুন পাঠ্যবই বাবদ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় হয়েছিল। এবার সেখানে ২ হাজার কোটির বেশি খরচ হয়েছে।

Manual1 Ad Code

Desk: K

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code