দ্বিতীয় দিনে লং আইল্যান্ড রেল রোড শ্রমিক ধর্মঘট, অচলাবস্থা ফেরাতে নেই উদ্যোগ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থায় ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন রেলপথটি দিয়ে চলাচল করা প্রায় ৩ লাখ যাত্রী। কিন্তু পুনরায় সমঝোতা আলোচনা কিংবা অচলাবস্থা শেষ করতে এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধির দাবিতে আজ রোববার লং আইল্যান্ড রেল রোড-এলআইআরআর কর্মীদের ধর্মঘট দ্বিতীয় দিনে পৌঁছেছে। গত ৩ দশকের ভিতর নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ত কমিউটার ট্রেন কিংবা রেলপথটিতে এটি প্রথম ধর্মঘট।

Manual8 Ad Code

সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, গত শুক্রবার মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি-এমটিএর সঙ্গে সমঝোতা না হলে ধর্মঘটের ডাক দেয় রেল বিভাগটির শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ৫টি ইউনিয়ন।

এর আগে বেতন বৃদ্ধি নিয়ে তিন বছর ধরে চলমান ব্যর্থ চুক্তি আলোচনা, ফেডারেল কর্তৃপক্ষের দুইবার হস্তক্ষেপ ও শেষ মুহূর্তের দর কষাকষির পর পরিণতি ধর্মঘটে রূপ নিয়েছে।

Manual8 Ad Code

এদিকে ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থায় ভোগান্তিতে পড়েছেন প্রতিদিন রেলপথটি দিয়ে চলাচল করা প্রায় ৩ লাখ যাত্রী। কিন্তু পুনরায় সমঝোতা আলোচনা কিংবা অচলাবস্থা শেষ করতে এখন পর্যন্ত উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

যাত্রীদের দুর্ভোগ কমাতে এমটিএ লং আইল্যান্ডের ছয়টি স্টেশন থেকে কুইন্সের দুটি সাবওয়ে হাবে বিনামূল্যে শাটল বাস চালুর পরিকল্পনা করেছে।এদিকে চলমান এ অচলাবস্থার জন্য এমটিএ ও এলআইআরআরের শ্রমিক ইউনিয়নগুলো, উভয়ই একে অপরকে দোষারোপ করছে। এমটির ভাষ্য, শমিকদের প্রতিনিধি দল সমঝোতা আলোচনা ভেস্তে দিয়েছে।

Manual8 Ad Code

অন্যদিকে শ্রমিক ইউনিয়নগুলোর অভিযোগ, আলোচনা চলাকালীন একের পর এক প্রস্তাব দেওয়া হচ্ছিল যা কোনোটিই গ্রহণযোগ্য নয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code