নতুন কমান্ডার নিয়োগের পরই হামলে পড়েছে রুশ বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সোমবার সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার খবর আসতে শুরু করে। গত কয়েক মাস রাজধানী কিয়েভে হামলা থেকে বিরত থাকলেও এদিন সেখানেও সিরিজ হামলা চালায় রুশ বাহিনী। আক্রান্ত হয় লভিভ, টারনোপিল, ডিনিপ্রোসহ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল। এই সিরিজ হামলার ঘটনায় সামনে উঠে এসেছে জেনারেল সের্গেই সুরোভিকিন নামের একজন রুশ কমান্ডারের নাম।

Manual3 Ad Code

ইউক্রেনে মস্কোর একের পর এক সামরিক ব্যর্থতার পর সম্প্রতি রুশ বাহিনীর নেতৃত্বে রদবদল করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিন। ক্রিমিয়া সেতুতে রহস্যময় বিস্ফোরণের মধ্যেই নতুন কমান্ডার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর দুই দিনের মাথায় সোমবার সকাল থেকেই একের পর এক ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর আসতে শুরু করে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code