

নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ১৪ জুন হাইডের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল পুর্ব আলোচনায় নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাউসুল ঈমাম চৌধুরী সুজনের পরিচালনায় অংশ নেন কাউন্সিলার জিম ফিজপেট্রিক,মিজানুর রহমান মিজান,নাসের খান সুয়েব,নুরুজ্জামান মনি, ফোরকানোর চৌধুরী সাগর,শাহ মনা মিয়া,সৈয়দ ফয়সল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি