নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের

Manual5 Ad Code

স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) ওই রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইনসভার একজন সদস্য এ খবর নিশ্চিত করেছেন।

সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করেছে। গোলাগুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

Manual2 Ad Code

ইদ্রিস গোবির আরও বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনে রেখেছি। তারা ৯টি গাড়িতেও আগুন দিয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code