নাভালনিকে সন্ত্রাসী ও চরমপন্থীদের তালিকাভুক্ত করলো রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ রাশিয়ার ক্রেমলিনের কারাগারে বন্দি কঠোর সমালোচক আলেক্সি নাভালনিকে সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের তালিকাভুক্ত করেছে। ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিং (রসফিন মনিটরিং) সংকলিত নিষিদ্ধ ব্যক্তিদের একটি ডাটাবেসে নাভালনি ও প্রধান সহযোগী লিউবভ সোবল সহ অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) এই তালিকায় নাভালনির আরও নয় সহযোগীর নাম যুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্ত ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীসমূহ যেমন তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী সহ বিদেশী সন্ত্রাসী সংগঠনগুলির সাথে তাদেরকে সমান অবস্থানে ফেলে দিয়েছে।

এই মাসের শুরুতে, এই বিরোধী রাজনীতিকের আরো দুই প্রধান সহযোগীকে তালিকায় যুক্ত করা হয়েছিল। গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সমালোচক নাভালনিকে কারাগারে পাঠানো হয় এবং তার রাজনৈতিক সংগঠনকে বেআইনি ঘোষণাসহ রাশিয়ায় ভিন্নমতের বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়।

Manual4 Ad Code

এরপর থেকে তার শীর্ষ সহযোগীরা প্রায় সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code