নাম এখন বাংলাদেশ স্ট্রিট

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম বদলে ফেলা হয়েছে। এখন থেকে সড়কটি ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে পরিচিত হবে। স্থানীয় সময় গতকাল এই সড়কের নতুন নাম রাখা হয়।

Manual6 Ad Code

সড়কটির নতুন নামকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কয়েক শ অভিবাসী বাংলাদেশি যোগ দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কুইন্স বরোর ২৫ ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার ও নিউইয়র্ক শহরের সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে শেখর কৃষ্ণান বলেন, ‘বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বাংলাদেশিরা কতটা ত্যাগ স্বীকার ও সংগ্রাম করেছে, তা আমরা জানি। বাংলাদেশ এমন একটি দেশ, যারা নিজেদের ভাষার জন্য সংগ্রাম করেছে। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশিরা আমেরিকাতেও এক বিশাল জনসমাজ গড়ে তুলেছে।
অবদান রাখছে আমেরিকার প্রশাসন, নিরাপত্তা, যানবাহন, রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে। দেশের ৫৩তম স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের প্রতি সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।’

Manual8 Ad Code

আইনপ্রণেতা গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে নানা ক্ষেত্রে অবদান রেখে সুপরিচিত হয়ে উঠছে বাংলাদেশিরা। তাঁরা কৃষি, শিক্ষা ও হোম কেয়ার থেকে শুরু করে রাষ্ট্রীয় উচ্চ পদে আমেরিকার উন্নয়ন করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code