নিউইয়র্কের আদালতে আবারও ডাক পড়ল ট্রাম্পের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ট্রাম্প অর্গানাইজেশনের সম্পদের মূল্যমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে কর অব্যাহতি ও ঋণ সুবিধা নেওয়ার অভিযোগে এবার নিউইয়র্কের আদালতে ডাক পড়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

তবে তিনি একা নন, তার সঙ্গে কাঠগড়ায় দাঁড়াতে হবে ছেলে ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভানকা ট্রাম্পকেও। খবর বিবিসির।

Manual1 Ad Code

ক্ষমতাসীন হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের জন্য ঋণ নিতে যে অনিয়মের আশ্রয় নিয়েছেন, তা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের তদন্তে উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আর্থিক জালিয়াতির বহু প্রমাণ তারা পেয়েছেন।

Manual3 Ad Code

নিউইয়র্কের আদালত সমন জারি করে বলেছে, ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলেমেয়েকে আগামী ২১ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে।

তবে আদালতের নির্দেশের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তিনি ডেমোক্রেট জেমসের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাম্প অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউইয়র্কের আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code