বাখমুত শহর ‘প্রায় ঘিরে’ ফেলার দাবি রুশ ভাড়াটে বাহিনীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, রাশিয়ার সেনাবাহিনী ও ওয়াগনার গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত প্রায় ঘিরে ফেলেছে। শুক্রবার শহরটিতে শেষ প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

ওয়াগনার গ্রুপের প্রধান বলেছেন, বাখমুত ঘিরে ফেলার কাজ প্রায় শেষ হয়েছে। ইউক্রেনীয় সেনাদের মাত্র একটি পথ খোলা রয়েছে। রয়টার্স সাংবাদিকরা বাখমুতের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনারা পরিখা খনন করছে বলে দেখতে পেয়েছেন। এসব পরিখা খনন করে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে তারা। কয়েক মাস ধরে শহরের ভেতরে অবস্থান করা ইউক্রেনীয় একটি ড্রোন ইউনিটের কমান্ডার বলেছেন, তাকে শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code