নিউইয়র্কে প্রি মেডিকেলে অধ্যায়তনরত ফারিন মিয়াজীর স্বপ্ন মানব সেবা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ “মানুষ মানুষের জন্য” বাংলাদেশের প্রকোপ শীতার্ত মানুষের পার্শ্বে আর্ত পিড়িত মানুষের পাশে হাজার কম্বল নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক। গত ৭ই জানুয়ারী ২০২২ বেলা ১২:৩০ মিনিটে মতলব উত্তরের জনগণ হঠাৎ দেখতে পায় আকাশে উড়ন্ত হেলিকপ্টার, অল্প কিছুক্ষণের মধ্যেই লোকে লোকড়ন্ন হয়ে পড়ে সমগ্র এলাকা মতলবের মোহনপুর হাইস্কুল প্রাঙ্গনে ইসলামী শাহ্জালাল ব্যাংকের সাহায্যার্থে নিয়ে উক্ত ব্যাংকের পরিচালক এবং ফকির নিটওয়্যার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এর সর্বাত্মক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিন মিয়াজী যিনি নিউইয়র্কে প্রি মেডিকেলে অধ্যায়তনরত।

Manual3 Ad Code

ফারিন মিয়াজীর স্বপ্ন ছিল তিনি তার পিতামহের কবর জিয়ারত করতে তার পিতার জন্মস্থান সফর করবে শীতকালীন ছুটিতে, অর্থাৎ বাংলাদেশ ভ্রমন করতে যাবে দাদু ভাইয়ের শায়িত স্থানে, সেই স্বপ্নপূরণে দরিদ্র নিপীড়িত মানুষের পাশে দাড়াবে পিতার জন্মের স্থানে। তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে আর তার শুরুতেই আরম্ভ হলো শীতার্ত মানুষের পাশে কম্বল ও নগদ অর্থ দিয়ে। তার আবেগ সে দাদুকে দেখতে পায়নি কিন্তু দাদুর গ্রামের মানুষের ভালবাসায় সিক্ত হলো তার মন। সবশেষে পিতামহের কবরে বৃক্ষরোপন করেন। ফরিন মিয়াজী ও তার ছোট ভাই আবরার মিয়াজী আমরা তাদের ভবিষ্যৎ সুন্দর ও সার্থক কামনা করি, কামনা করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তার স্বপ্ন পূরণে সহায় হউন।

Manual4 Ad Code

তার পরিবারের পক্ষ থেকে পিতা মিনহাজুল ইসলাম শাহ্ জালাল ইসলামী ব্যাংক এর পরিচালক ফকির আক্তারুজ্জামান ও স্থানীয় প্রশাসনকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code