নিউইয়র্ক স্টেট এসেম্বলি প্রার্থী বাংলাদেশী জয় চৌধুরীকে নারী নেত্রীদের সমর্থন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট এসেম্বলিতে বাংলাদেশী প্রার্থি জয় চৌধুরীকে এবার সমর্থন জানিয়েছে কমিউনিটির নারী নেত্রীরা। বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী নারী নেত্রীদের আয়োজনে অনুষ্ঠিত জয় চৌধুরীর নির্বাচনী ফান্ড রেইজিং অনুষ্ঠানে জয় চৌধুরীর প্রতি পূর্ন সমর্থন জানান। বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ও শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জয় চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন নারী নেত্রী এডভোকেট পর্না ইয়াসমিন, ডাঃ নার্গিস রহমান, সবিতা দাশ, নাসরিন চৌধুরী, শিরিন পারভীন, আফরোজ হক, বাবলি হক, জীবন চৌধুরীসহ নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী নারী নেত্রীবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন সিপিএ সারোয়ার চৌধুরী, সিনিয়র প্যারা লিগ্যাল নওশের চৌধুরী, শাহ শহীদুল ইসলাম, মূল ধারার নেতা মিলন রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন চৌধুরী, শিল্পকলা একাডেমির ইউএসএ নেতা মোহর খান, লিটন পিলিপ্স ও সাংবাদিক এস এম সোলায়মান।

Manual3 Ad Code

নিউইয়র্ক স্টেট এসেম্বলি মেম্বার প্রার্থী  জয় চৌধুরী বলেন, নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে কমিউনিটির জন্য ইমিগ্রেশন সার্ভিস চালু করা। এছাড়া সার্বক্ষণিক বাংলায় দোভাষী সার্ভিস, স্বাস্থ্য শিক্ষাসহ সকল সহায়তায় ওয়ান স্টপ হেল্প ডেস্ক চালু করবো। যাতে করে আমার কমিউনিটির সকল মানুষ সহজে সকল বিষয়ে পরামর্শ ও সহায়তা পেতে পারেন। তিনি বলেন, আমি মনে প্রানে একজন বাংলাদেশী। আমি বাংলাদেশের জনগনের একজন প্রতিনিধি হয়েই যুক্তরাষ্ট্রের  মূলধারায় কাজ করে যাবো। নিউইয়র্কের এসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৪ (জ্যাকসন হাইটস, এলমহাষ্ট,উডসাইড ও করোনা) প্রার্থী জয় চৌধুরী নিউইয়র্ক সিটি কাউন্সিল ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তে কর্মরত রয়েছেন। যিনি নিজেকে একজন টেক্সী চালক হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। চট্রগ্রামের সন্তান জয় চৌধুরী  মাত্র ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি নিউইয়র্কের লাগোর্ডিয়া কলেজে দুই বারের নির্বাচিত ছাত্র সংসদ সভাপতি ছিলেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের যুব ডেমোক্রেট’র ট্রেজারার ছিলেন। আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইন ডেলিগেট জয় চৌধুরী নিউইয়র্কের সাউথ এশিয়ান আমেরিকান ভোটার এসোসিয়েশন সাভা’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি নিউইয়র্কে জুম্মার নামাজে ফ্রি পার্কিং, বাংলায় ড্রাইভিং টেস্ট ও এয়ারপোর্টে স্বাগতম লেখা কার্যকরের জন্য বিশেষ ভূমিকা রাখেন। পাশাপাশি নিউইয়র্কে বসবাসরত সাউথ এশিয়ান কমিউনিটির বিভিন্ন দাবী আদায়ে অবদান রেখেছেন। নির্বাচিত হলে বাংলাদেশীসহ সাউথ এশিয়ান কমিউনিটির সকল প্রয়োজনে পাশে থাকার অংগীকার করেন স্টেট এসেম্বলি প্রার্থী জয় চৌধুরী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code