নিউজিল্যান্ডে দুঃসংবাদ পেল বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এ তথ্য জানান দলের এক সদস্য।

হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন শ্রীলঙ্কান এ কিংবদন্তি স্পিনার।

Manual5 Ad Code

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের।

Manual1 Ad Code

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে আছে।

Manual6 Ad Code

দলের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির এক যাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় পর অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্যের আইসোলেশনের মেয়াদ বেড়েছে। আইসোলেশনে থাকার সময়ে তারা জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code