নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্টঃ  সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ব্রিক্স জোটের প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক- এনডিবি’র সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এনডিবি’র প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জো এর একটি ভার্চুয়াল সভা হয়েছে। ওই সভায় অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এনডিবি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ নেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সভায় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বাংলাদেশের গত ১২ বছরের অভাবনীয় অর্জন অবহিত করে বলেন, সদস্য পদের জন্য যে সব শর্ত দেওয়া হয়েছে তার সবগুলোই বাংলাদেশের রয়েছে, তাই আশাবাদ ব্যক্ত করছি অচিরেই বাংলাদেশ এনডিবির সদস্য পদ অর্জন করতে পারবে। এনডিবি’র প্রেসিডেন্টও বাংলাদেশের অগ্রগতির বিষয়ে একমত পোষণ করেন। তিনি সক্রিয়ভাবে বাংলাদেশর প্রস্তাব বিবেচনা করেন। অতি দ্রুতই পরিবারসহ বাংলাদেশ সফর করবেন বলে আশা ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, এনডিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ২১ জুলাই। ব্যাংকটির মোট মূলধন ১০ হাজার কোটি মার্কিন ডলার। আর প্রাথমিক মূলধন ৫ হাজার কোটি ডলার। ২০১৬ সাল থেকে এনডিবি অবকাঠামো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রিক্সভুক্ত দেশে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

Manual2 Ad Code

 

এছাড়া, ব্যাংকটি অবকাঠামো, সেচ, পানি সম্পদ ব্যবস্থাপনা, পয়নিষ্কাশন, সবুজ জ্বালানি এবং নগর উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ দিয়ে থাকে। কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সদস্য দেশগুলোতে নানামুখী কার্যক্রম চালাচ্ছে ব্যাংকটি। ২০২০ সালে ব্যাংকটি একসঙ্গে ৭২টি প্রকল্পে ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে।

Manual4 Ad Code

 

ব্যাংকটির সদস্য হলে বাংলাদেশের জন্য ব্যাংকের পণ্য এবং পরিষেবা ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ, সহনীয় সুদ হারে ঋণ নেওয়ার সুযোগ তৈরি; ব্যাংকের কৌশল, নীতি, পদ্ধতি ও কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ এবং সদস্য দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

 

আগামী ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার পর সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগটি সীমিত হয়ে যাবে। এছাড়া পাচঁ বছর মেয়াদী ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫), টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), ভিশন-২০৪১, ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জসমূহ মোকাবেলার লক্ষ্যে এনডিবি বাংলাদেশের জন্য একটি নতুন অর্থায়নের উৎস হিসেবে কাজ করবে সূচনা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code