নিজের নামে জুতা বাজারে আনলেন ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের ৪৫তম সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বাজারে আনলেন নিজের নাম সম্বলিত ‘ট্রাম্প স্নিকারস’ জুতা। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রচারণার মধ্যেই নতুন এই ব্যবসায় নেমেছেন তিনি। খবর বিবিসির শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ‘স্নিকার কন’ নামে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং ‘ট্রাম্প স্নিকারস’ বাজারে আনার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, আমি গত বারো তেরো বছর ধরে এটা নিয়ে কথা বলছি এবং আমার ধারণা,এটা খুবই সফল হবে। নতুন এক ওয়েবসাইটে এই জুতার দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার এবং এর আনুষ্ঠানিক নাম উল্লেখ করা হয়েছে ‘নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার’। শনিবার রাতের মধ্যেই সবগুলো জুতা বিক্রি হয়ে গেছে বলে ওয়েবসাইটটি জানায়। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ তিন জোড়া জুতা কিনতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code